hadith book logo

কবীরা গুনাহ

লেখকঃ ইমাম শামসুদ্দীন আয-যাহাবী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৫

৫১ নং কবীরা গুনাহ: দুর্বল, চাকর-চাকরানী, স্ত্রী ও চতুষ্পদ জন্তুর ওপর অত্যাচার করা

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«من ضرب غلاما له حدا لم يأته، أو لطمه، فان كفارته أن يعتقه» .

“যে ব্যক্তি তার গোলামকে শাস্তি দিল এমন কোনো অভিযোগে যা সে করে নাই, তার প্রতিকার হলো তাকে মুক্ত করে দেওয়া।” [সহীহ মুসলিম, হাদীস নং ৩১৩১।]

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«ان الله يعذب الذين يعذبون الناس في الدنيا» .

“আল্লাহ তা‘আলা ঐ সব লোকদের শাস্তি দিবেন যারা দুনিয়াতে মানুষদের কষ্ট দিত।” [সহীহ মুসলিম, হাদীস নং ৪৭৩৪।]