hadith book logo

কবীরা গুনাহ

লেখকঃ ইমাম শামসুদ্দীন আয-যাহাবী রহ. • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

৭০ নং কবীরা গুনাহ: কোনো সাহাবীকে গালি দেওয়া

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لاتسبوا أصحابي، فوالذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولانصيفه» .

“তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। যদি তোমাদের কেউ ওহুদ পাহাড় পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে তবুও তাদের কারো একটি মুটি বা আধা মুটি পরিমাণ দানের সমান হবে না।” [সহীহ বুখারী, হাদীস নং ৩৩৯৮।]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«من سب أصحابي فعليه لعنة الله و الملائكة والناس أجمعين» .

“যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দেয় তার ওপর আল্লাহ তা‘আলা, ফিরিশতা এবং সমস্ত মানুষের অভিশাপ।” [তাবারানী, সহীহ আল-জামে।]