hadith book logo

কুফুরের পরিণতি

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

(৮) প্রতিপালক ও প্রভুর প্রতি অবিশ্বাস ও বিশ্বাসঘাতকতা:

সে তার প্রতিপালকের প্রতি অবিশ্বাসী এবং তাঁর নি‘আমতের অস্বীকারকারীরূপে জীবন যাপন করে। আল্লাহ তা‘আলা তাকে অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেন এবং তার প্রতি সকল প্রকার নি‘আমত পূর্ণ করেন। অতএব, সে কীভাবে অন্যের ইবাদত করে, আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে এবং তিনি ব্যতীত অন্যের কৃতজ্ঞতা প্রকাশ করে ...... কোন অস্বীকৃতি এর চেয়ে বেশি বড়? কোন অস্বীকৃতি এর চেয়ে বেশি নিকৃষ্ট? আল্লাহ তা‘আলা বলেন,

﴿كَيۡفَ تَكۡفُرُونَ بِٱللَّهِ وَكُنتُمۡ أَمۡوَٰتٗا فَأَحۡيَٰكُمۡۖ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ٢٨ هُوَ ٱلَّذِي خَلَقَ لَكُم مَّا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَٰتٖۚ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٢٩﴾ [ البقرة : ٢٨، ٢٩ ]

“কীভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরী করছ অথচ তোমরা ছিলে মৃত? অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন অতঃপর জীবিত করবেন। এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তিনিই যমীনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর আসমান সৃষ্টির ইচ্ছা করলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যস্ত করলেন। আর সবকিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত”। [সূরা বাকারাহ, আয়াত: ২৮-২৯] এর চেয়ে বড় বিশ্বাসঘাতক কে হতে পারে, যে তার প্রভু ও স্রষ্টাকে অস্বীকার করে? যে তার রিযিকদাতাকে অস্বীকার করে এবং জীবন ও মরণের মালিক যে তাকে অস্বীকার করে?।