১
কুফুরের পরিণতি
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
(১) ভয়-ভীতি ও অশান্তি:
যারা আল্লাহর ওপর বিশ্বাস আনে এবং তাঁর রাসূলগণের আনুগত্য করে, তাদেরকে তিনি পার্থিব জীবনে ও আখিরাতে পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। আল্লাহ তা‘আলা বলেন,
﴿ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَمۡ يَلۡبِسُوٓاْ إِيمَٰنَهُم بِظُلۡمٍ أُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلۡأَمۡنُ وَهُم مُّهۡتَدُونَ ٨٢﴾ [ الانعام : ٨٢ ]
“প্রকৃতপক্ষে তারাই শান্তি ও নিরাপত্তার অধিকারী, যারা ঈমান এনেছে এবং তাদের স্বীয় ঈমানকে যুলুমের সাথে (শির্কের সাথে) সংমিশ্রিত করে নি, আর তারাই হিদায়াতপ্রাপ্ত”। [সূরা আল-আন‘আম, আয়াত: ৮২]
আর আল্লাহ হলেন নিরাপত্তা দানকারী, তত্বাবধায়ক এবং বিশ্বজগতে যা রয়েছে তার সব কিছুর অধিপতি। সুতরাং তিনি যদি কোনো বান্দাকে তাঁর ওপর ঈমানের কারণে ভালোবাসেন, তাহলে তিনি তাকে নিরাপত্তা, প্রশান্তি ও স্থিরতা প্রদান করেন। আর মানুষ যদি তাঁর সাথে কুফুরী করে, তাহলে তিনি তার নিরাপত্তা ও শান্তি ছিনিয়ে নেন। সুতরাং আপনি তাকে দেখবেন, সে আখিরাত দিবসে তার পরিণাম সম্পর্কে সর্বদা ভীত অবস্থায় আছে। আর সে তার নিজের ওপর বিভিন্ন ধরণের বিপদ-আপদ ও রোগ ব্যাধি এবং দুনিয়াতে তার ভবিষ্যতের ব্যাপারেও ভীত। আর এই নিরাপত্তাহীনতা এবং আল্লাহর ওপর বিশ্বাস না থাকার কারণেই আজ গোটা বিশ্বে জান ও মালের ওপর বীমা তথা ইনস্যুরেন্সের মার্কেট গড়ে উঠেছে।