hadith book logo

কুফুরের পরিণতি

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

(৫) যালিম হিসেবে বেঁচে থাকা:

একজন কাফের তার নিজের প্রতি এবং যারা তার চারপাশে রয়েছে তাদের প্রতি যুলুমকারী হিসাবে জীবন যাপন করে। কারণ, সে নিজেকে এমন কাজে নিয়োজিত করে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়নি। সে তার প্রভুর ইবাদত না করে বরং অন্যের ইবাদত করে। আর যুলুম হচ্ছে কোনো বস্তুকে তার নির্দিষ্ট স্থানের বাইরে অন্য জায়গায় রাখা। আর ইবাদতকে তার প্রকৃত হকদার ব্যতীত অন্যের দিকে ফিরানোর চেয়ে বেশি বড় যুলুম আর কী হতে পারে। লোকমান হাকিম পরিষ্কারভাবে শির্কের নিকৃষ্টতা বর্ণনা করে বলেন,

﴿وَإِذۡ قَالَ لُقۡمَٰنُ لِٱبۡنِهِۦ وَهُوَ يَعِظُهُۥ يَٰبُنَيَّ لَا تُشۡرِكۡ بِٱللَّهِۖ إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِيمٞ ١٣﴾ [ لقمان : ١٣ ]

“হে বৎস! আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয় শির্ক হচ্ছে বড় যুলুম।” [সূরা লোকমান, আয়াত: ১৩]

সে তার চারপাশের মানুষ ও সৃষ্টিকুলের প্রতি যুলুম করে। কারণ, সে প্রকৃত হকদারের হককে অবহিত করে না। ফলে কিয়ামত দিবসে মানুষ অথবা জীব-জন্তু যাদের প্রতিই সে যুলুম করেছে, তারা সবাই তার সামনে এসে দাঁড়াবে এবং তার প্রতিপালকের কাছে তার নিকট থেকে তাদের প্রতিশোধ নেওয়ার আবেদন করবে।