hadith book logo

বিদআত থেকে সাবধান

লেখকঃ শাইখ সালেহ বিন ফাওযান আল-ফাওযান (রহঃ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

অনুবাদকের আরজ

সৌদি আরবে আল-জুবাইল ইসলামিক সেন্টারে চাকরীরত অবস্থায় শাইখ সালেহ ফাওজান কর্তৃক রচিত ( البدعة ) বিদআতচ নামক বইটি হাতে পাই। বইটিতে বিদআতের পরিচয়, প্রকারভেদ, এবং হুকুমসহ সমকালীন মুসলিম সমাজে প্রচলিত বিদআতের বেশ কিছু উদাহরণ পেশ করা হয়েছে। বইটি হাতে নিয়ে প্রথম হতে শেষ পর্যন্ত একনজর দেখেই বাংলাভাষী ভাইদের জন্য অনুবাদ করার ইচ্ছা পোষণ করি। অতি অল্প সময়ের মধ্যে অনুবাদের কাজও সমাপ্ত হয়ে যায়।

মানুষ যেহেতু ভুলের উর্ধে নয়, সেহেতু বইটিতে ভুল থেকে যাওয়া স্বাভাবিক। ধরিয়ে দিলে কৃতজ্ঞ হব এবং পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। বইটি পড়ে পাঠক সমাজ উপকৃত হলে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। বইটির অনুবাদ ও অন্যান্য বিষয়ে যারা বিভিন্নভাবে আমাকে সহায়তা করেছেন, তাদের সকলকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন।

আমীন॥