hadith book logo

বিদআত থেকে সাবধান

লেখকঃ শাইখ সালেহ বিন ফাওযান আল-ফাওযান (রহঃ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভুমিকা

বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। যিনি আমাদেরকে তাঁর আনুগত্য করার আদেশ দিয়েছেন এবং সকল প্রকার বিদআত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক আনুগত্য ও আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য প্রেরিত আমাদের নবী মুহাম্মাদ (সাঃ) তাঁর পরিবার, সাথী এবং সকল অনুসারীদের উপর।

এই সংক্ষিপ্ত পুস্তিকাটি বিদআতের প্রকারভেদ ও সেসবের প্রতি নিষেধের ব্যাপারে আল্লাহ, তাঁর কিতাব, তাঁর রাসূল (সাঃ), মুসলমানদের ইমাম এবং সর্বসাধারণের জন্য নসীহতের দাবী স্বরূপ লিখিত হয়েছে।