১
বিদআত থেকে সাবধান
লেখকঃ শাইখ সালেহ বিন ফাওযান আল-ফাওযান (রহঃ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
৩) ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে বিদআতসমূহঃ
বর্তমানে ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত বিদআতের আবিষ্কার হয়েছে, তার সংখ্যা অনেক। যার পক্ষে কোন দলীল-প্রমাণ নেই। অথচ আল্লাহর ইবাদতের জন্য মূলনীতি হল, সকল প্রকার ইবাদতের পক্ষে কুরআন বা হাদীছ থেকে দলীল থাকতে হবে। দলীল ছাড়া কোন ইবাদত শরীয়তভুক্ত হওয়ার যোগ্য নয়। যে ইবাদতের পক্ষে কোন দলীল নেই, তা বিদআত হিসাবে পরিগণিত হবে। রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এমন আমল করল, যার পক্ষে আমাদের কোন আদেশ নাই, তা প্রত্যাখ্যাত হবেচ। [- মুসলিম।] বর্তমানে যে সমস্ত বিদআতের চর্চা করা হয়, তার কতিপয় দৃষ্টান্ত পেশ করা হলঃ