১
শির্কের সংজ্ঞা ও প্রকারভেদ
লেখকঃ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
শির্কের সংজ্ঞা:
রব ও ইলাহ হিসেবে আল্লাহর সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করার নামই শির্ক। অধিকাংশ ক্ষেত্রে উলুহিয়্যাত তথা ইলাহ হিসেবে আল্লাহর সাথে শরীক করা হয়। যেমন, আল্লাহর সাথে অন্য কারো নিকট দো‘আ করা কিংবা বিভিন্ন প্রকার ইবাদাত যেমন যবেহ, মান্নত, ভয়, আশা, মহব্বত ইত্যাদির কোনো কিছু গায়রুল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা।