১
শির্কের সংজ্ঞা ও প্রকারভেদ
লেখকঃ সালেহ ইবন ফাওযান আল-ফাওযান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
১. শির্কে আকরার (বড় শির্ক):
যা বান্দাকে মিল্লাতের গণ্ডী থেকে বের করে দেয়। এ ধরনের শির্কে লিপ্ত ব্যক্তি যদি শির্কের ওপরই মারা যায় এবং তা থেকে তাওবা না করে থাকে, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে।
শির্কে আকবর হলো গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর উদ্দেশ্যে কোনো ইবাদত আদায় করা, গায়রুল্লাহ’র উদ্দেশে কুরবানী করা, মান্নত করা, কোনো মৃত ব্যক্তি কিংবা জ্বিন অথবা শয়তান কারো ক্ষতি করতে পারে কিংবা কাউকে অসুস্থ করতে পারে, এ ধরনের ভয় পাওয়া, প্রয়োজন ও চাহিদা পূর্ণ করা এবং বিপদ দূর করার ন্যায় যে সব ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতা রাখে না সেসব ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কাছে আশা করা।
আজকাল আওলিয়া ও বুযুর্গানে দীনের কবরসমূহকে কেন্দ্র করে এ ধরনের শির্কের প্রচুর চর্চা হচ্ছে। এদিকে ইশারা করে আল্লাহ বলেন,
﴿وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡ وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِۚ﴾ [ يونس : ١٨ ]
“তারা আল্লাহর পরিবর্তে এমন বস্তুর ইবাদত করে, যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে, না করতে পারে, কোনো উপকার। আর তারা বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী।” [সূরা ইউনুস, আয়াত: ১৮]