১
জান্নাতের পথে
লেখকঃ আবু আব্দির রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
প্রশ্ন-১২: জান্নাতে কি মানুষের পেশাব পায়খানার প্রয়োজন হবে ?
উত্তর: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘জান্নাতবাসীগণ সেখানে খাবার ও পানীয় গ্রহণ করবেন। কিন্তু তারা কোনো পায়খানা করবে না, তাদের সর্দি কাশি হবে না অনুরূপভাবে পেশাবও করবে না। বরং তাদের খাবারের পরে ঢেকুর আসবে যা থেকে মিশ্কের সুগন্ধ বের হবে। আল্লাহ তা‘আলার ইলহামে শ্বাস প্রশ্বাসের সাথে তারা মা‘বূদের তাসবীহ করবে এবং তাকবীর বলবে।’ [সহীহ মুসলিম]