১
জান্নাতের পথে
লেখকঃ আবু আব্দির রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
প্রশ্ন-১৫ : আপনি কি জানেন আল্লাহ শহীদদের জন্য কি সম্মানী রেখেছেন?
উত্তর: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ায় যা আছে সে সব সম্পদের মালিক করে দিলেও কেউই দুনিয়াতে আর ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না। তবে, একমাত্র আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তারা ব্যতীত। তারা দুনিয়াতে ফিরে আসতে চাইবে এ আকাঙ্ক্ষায় যে, সেখানে ফিরে গিয়ে দশবার শহীদ হবে এবং ১০ বার ফিরে আসবে। শহীদ হওয়ার কারণে তাদের যে সম্মানী দেওয়া হবে সে মহা পুরস্কার দেখেই তারা এ আকাঙ্খা করতে থাকবে।’ [সহীহ বুখারী; সহীহ মুসলিম]