hadith book logo

জান্নাতের পথে

লেখকঃ আবু আব্দির রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

প্রশ্ন-২৯: আপনি কি পাহাড় পরিমাণ সাওয়াব চান?

উত্তর: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

«مَنْ شَهِدَ الجَنَازَةَ حَتَّى يُصَلِّيَ، فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَ حَتَّى تُدْفَنَ كَانَ لَهُ قِيرَاطَانِ»، قِيلَ : وَمَا القِيرَاطَانِ؟ قَالَ : «مِثْلُ الجَبَلَيْنِ العَظِيمَيْنِ»

“যে ব্যক্তি কোনো জানাযায় সালাত শেষ হওয়া পর্যন্ত শরীক হয়, তার জন্য রয়েছে এক ক্বীরাত পরিমাণ সাওয়াব; আর যে ব্যক্তি দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত শরীক হয়, তার জন্য রয়েছে দু’ ক্বীরাত্’ পরিমাণ সওয়াব। একজন প্রশ্ন করল, ‘দু’ ক্বীরাত কী?’ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন: (২ কিরাত হলো) ‘দুইটি বড় পাহাড়ের সমান’।’ [সহীহ বুখারী, হাদীস নং ১৩২৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৪৫]