hadith book logo

জান্নাতের পথে

লেখকঃ আবু আব্দির রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

প্রশ্ন-২১: আপনি কি নিম্নোক্ত অসীয়ত শুনেছেন?

উত্তর: আবূ হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন,

« أَوْصَانِي خَلِيلِي صلى الله عليه وسلم بِثَلاَثٍ صِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَيْ الضُّحَى وَأَنْ أُوتِرَ قَبْلَ أَنْ أَرْقُدَ»

“আমার অন্তরঙ্গ বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অসীয়ত করেছেন, যেন আমি প্রতি মাসে তিনদিন সাওম পালন করি, চাশতের সময়ে দু’ রাকাত সালাত আদায় করি এবং ঘুমানোর পূর্বেই বিতরের সালাত পড়ে নিই’।’ [সহীহ বুখারী, হাদীস নং ১৯৮১; সহীহ মুসলিম, হাদীস নং ৭২১]