hadith book logo

কুরআনুল কারিমে সম্পদ ও নফসের জিহাদ একসাথে উল্লেখ করার হিকমত

লেখকঃ ড. তাওফিক আলী যাবাদী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

কুরআনুল কারিমে সম্পদ ও নফসের জিহাদ একসাথে উল্লেখ করার হিকমত

কুরআনুল কারিমের দশ জায়গায় নফস ও সম্পদের জিহাদ একসাথে উল্লেখ করা হয়েছে। নয় জায়গাতেই সম্পদের জিহাদের বর্ণনা আগে শুধুমাত্র এক জায়গা ব্যতীত। এর অনেক হিকমত ও রহস্য বিদ্যমান, মুফাস্‌সিরগণ –রাহিমাহুমুল্লাহ- যা বর্ণনা করেছেন।

ইব্‌নুল কাইয়্যিম -রাহিমাহুল্লাহ- কুরআন বুঝার ক্ষেত্রে মানুষের বিভিন্ন স্তর বর্ণনা করে উল্লেখ করেন : “কেউ আছেন এক আয়াত থেকে একটি বা দুইটি হুকুম বুঝেন, আর কেউ আছেন সে আয়াত থেকে দশটি বা তার চেয়েও অধিক হুকুম বুঝেন। কেউ আছেন আয়াতের শুধু শব্দই বুঝেন, বর্ণনাপ্রসঙ্গ, ইঙ্গিত, ইশারা, সতর্কবার্তা ও উপদেশ বুঝেন না। এর চেয়েও আরো সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ হচ্ছে এক আয়াতের সাথে অপর আয়াতের সম্পর্ক দেখা, অতঃপর উভয়ের সমন্বয়ে আরো অতিরিক্ত কিছু বুঝা, যা এককভাবে শুধু এক আয়াত থেকে বুঝা যায় না। কুরআন বুঝার এ এক আশ্চর্য পদ্ধতি, খুব কম আলেম এর গূঢ় রহস্য উন্মোচন করতে সক্ষম হোন। কারণ কতক মানুষ এক আয়াতের সাথে অপর আয়াতের সম্পর্ক ও সম্পৃক্ততা খুজে পান না”। {“ইলামুল মুয়াক্কিয়িন আন রাব্বিল আলামিন” : (১/৪৮৪)}