১
কুরআনুল কারিমে সম্পদ ও নফসের জিহাদ একসাথে উল্লেখ করার হিকমত
লেখকঃ ড. তাওফিক আলী যাবাদী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
অনিষ্ট প্রতিহত করার জন্যই জিহাদ :
মুজাহিদ যদি ঋণী হয়, আর অনিষ্ট প্রতিহত করার জন্য জিহাদ যদি অপরিহার্য হয়ে পড়ে, তাহলে সম্পদের জিহাদের সর্বপ্রথম খাত হচ্ছে মুজাহিদের ঋণ পরিশোধ করা। ইব্ন তাইমিয়া –রাহিমাহুল্লাহ- বলেন : “অনিষ্ট প্রতিহত করার জন্য যদি জিহাদ অপরিহার্য হয়ে পড়ে, যেমন তার সামনে শত্রু উপস্থিত হয়, অথবা সে যুদ্ধের ব্যূহ ও সাড়িতে দাঁড়িয়ে যায়, তাহলে সম্পদ দ্বারা আগে তার ঋণ পরিশোধ করা হবে”। {ফাতাওয়া আল-কুবরা : (৫/৫৩৭)}