hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে একদিন

লেখকঃ আব্দুল মালেক আল-কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

চাশতের সালাত

দ্বিপ্রহর হবে হবে ভাব, সূর্যের তাপের প্রখরতা বেড়ে চলছে, তাপে মুখ পুড়ে যাবার উপক্রম এ সময়টা হল চাশতের সময়, কাজের চাপ অনেক, জীবন যাপনের চাহিদা পূরণের কত ব্যস্ততা, রিসালাতের প্রচুর দায়িত্ব, প্রতিনিধিদের সাথে সাক্ষাত, সাহাবীদের শিক্ষা প্রদান ও পরিবারের সবার অধিকার আদায়ের পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা‘আলার ইবাদাত করতে থাকেন।

মুয়াজা রাদিয়াল্লাহু আনহা বলেন:

قلت لعائشة رضي الله عنها : أكان النبي - صلى الله عليه وسلم - يصلي الضحى؟ قالت : «نعم أربع ركعات ويزيد ما شاء الله عز وجل» .

“আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের সালাত পড়তেন? তিনি উত্তরে বলেন: হাঁ, তিনি চার রাকাত পড়তেন অনেক সময় মা-শাআল্লাহ বেশীও পড়তেন। [মুসলিম, হাদিস: ৭১৯]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সালাত সম্পর্কে অসিয়তও করে গেছেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন:

«أوصاني خليلي - صلى الله عليه وسلم - بصيام ثلاثة أيام من كل شهر، وركعتي الضحى، وأن أوتر قبل أن أرقد» .

আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসে তিনটি রোজা রাখা, দুই রাকাত চাশতের সালাত পড়া ও ঘুমানোর পূর্বেই বিতর সালাত আদায় করার অসিয়ত করেছেন। [বুখারী, হাদিস: ১৯৮১; মুসলিম, হাদিস: ৭২১]