hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে একদিন

লেখকঃ আব্দুল মালেক আল-কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

ঘরে নফল সালাত আদায় করা

এ ঘরে তো ঈমানেরই আবাদ। ইবাদাত ও যিকিরে ভরপুর। আর আমাদের ঘরও যেন সেরকম হয় সে জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অসিয়ত করেছেন। তিনি বলেন:

«اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورًا» .

তোমাদের ঘরেও তোমরা কিছু সালাত আদায় করো, ঘরকে সালাত না পড়ে কবরে পরিণত করো না। [বুখারী, হাদিস: ৪৩২]

ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সুন্নত সালাতগুলি এবং ঐ নফল সালাত যা নির্ধারিত কারণে [যেমন, জানাযা, চন্দ্র গ্রহণ ইত্যাদি] পড়া হয় তা ঘরেই পড়তেন বিশেষ করে মাগরিবের সুন্নাত। তিনি মাগরিবের সুন্নাত মসজিদে পড়েছেন এমন কোন প্রমাণ নেই। ঘরে সুন্নাত ও নফল সালাত আদায় করার অনেক উপকার রয়েছে, তন্মধ্যে:

-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুকরণ।

-মহিলা ও শিশুদেরকে নামাযের পদ্ধতি শিক্ষা দেওয়া।

-নামাযে কেরাত ও যিকির করার মাধ্যমে শয়তানকে ঘর থেকে বিতাড়িত করা।

- সালাত মসজিদে আদায় করার তুলনায় অধিক ইখলাস পূর্ণ হওয়া।

- লোক দেখানো তথা রিয়া বা ছোট শিরক থেকে বাঁচা।