hadith book logo

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে একদিন

লেখকঃ আব্দুল মালেক আল-কাসেম • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৯

প্রতিবেশী সাথে আল্লাহর নবী

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়াটাই ছিল সম্মানের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরে প্রতিবেশীর মহা অবস্থান বিরাজ করত। তিনি বলেন:

«مازال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه» .

জিব্রিল [আলাইহিস সালাম] আমাকে সর্বদায় প্রতিবেশী সম্পর্কে অসিয়ত করতেন এমন কি আমি এ আশঙ্কা করতাম যে, হয়তো তাকে তাঁর উত্তরাধিকার করে দিবে। [বুখারী, ৬০১৪; মুসলিম, হাদিস: ২৬২৫]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু আনহুকে এ বলে অসিয়াত করেছেন:

«يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك»

হে আবু জার! তুমি যখন গোশ পাকাবে তাতে ঝোল একটু বাড়িয়ে দাও ও প্রতিবেশীর খোঁজ নাও। [মুসলিম, হাদিস: ২৬২৫]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে কষ্ট দেয়া থেকে সতর্ক করে বলেন:

«لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه»

যে ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। [মুসলিম, হাদিস: ৪৬]

প্রতিবেশীর জন্য সৌভাগ্য যার সম্পর্কে তিনি বলেন:

«من كان يؤمن بالله واليوم الآخر، فليحسن إلى جاره»

যে ব্যক্তি আল্লাহ ও আখেরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর সাথে ভাল ব্যবহার করে। [মুসলিম, হাদিস: ৪৭]