hadith book logo

প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য যা জানা একান্ত কর্তব্য

লেখকঃ শাইখ আব্দুল্লাহ ইবন ইবরাহীম আল-কার‘আওয়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

মুনাফেকীর প্রকারভেদ

মুনাফেকী দু’প্রকার:

১। বিশ্বাসগত মুনাফেকী।

২। আমলগত (কার্যগত) মুনাফেকী।

এক : বিশ্বাসগত মুনাফেকী

এ প্রকার মুনাফেকী ছয় প্রকার, এর যে কোনো একটা কারো মধ্যে পাওয়া গেলে সে জাহান্নামের সর্বশেষ স্তরে নিক্ষিপ্ত হবে।

১। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা।

২। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে মিথ্যা প্রতিপন্ন করা।

৩। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা বা অপছন্দ করা।

৪। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার সামান্যতম অংশকে ঘৃণা বা অপছন্দ করা।

৫। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের অবনতিতে খুশী হওয়া।

৬। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের জয়ে অসন্তুষ্ট হওয়া।

দুই: কার্যগত মুনাফেকী

এ ধরণের মুনাফেকী পাঁচ ভাবে হয়ে থাকে: এর প্রমাণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: তিনি বলেছেন:

«آية المنافق ثلاثة : إذا حدث كذب، وإذا وعد أخلف وإذا اؤتمن خان» وفي رواية : «وإذا خاصم فجر، وإذا عاهد غدر» .

“মুনাফিকের নিদর্শন হলো তিনটি:

১। কথা বললে মিথ্যা বলা।

২। ওয়াদা করলে ভঙ্গ করা।

৩। আমানত রাখলে খিয়ানত করা। [সহীহ বুখারী (১/৮৩); মহীহ মুসলিম (১/৭৮), হাদীস নং ৫৯।]

অপর বর্ণনায় এসেছে :

৪। ঝগড়া করলে অকথ্য গালি দেওয়া।

৫। চুক্তিতে উপনীত হলে তার বিপরীত কাজ করা।” [সহীহ বুখারী (১/৮৪); সহীহ মুসলিম (১/৭৮), হাদীস নং ৫৮।]