১
প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য যা জানা একান্ত কর্তব্য
লেখকঃ শাইখ আব্দুল্লাহ ইবন ইবরাহীম আল-কার‘আওয়ী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
তিনটি মূলনীতি: যা জানা প্রত্যেকমুসলিম নর-নারীর ওপর একান্ত কর্তব্য
মূলনীতিগুলো হলো : প্রত্যেকে
১। রব বা পালন কর্তা সম্পর্কে জানা।
২। দীন সম্পর্কে জানা।
৩। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা।
রবকে জানার পদ্ধতি :
যদি প্রশ্ন করা হয়, তোমার রব বা পালনকর্তা কে?
তখন উত্তরে বলবে: আমার রব হলেন আল্লাহ, যিনি আমাকে এবং সমস্ত সৃষ্টি জগতকে তার অনুগ্রহে লালন করছেন, তিনিই আমার একমাত্র উপাস্য, তিনি ব্যতীত আমার অপর কোনো মা‘বুদ বা উপাস্য নেই।
দীন জানার পদ্ধতি:
যদি তোমাকে প্রশ্ন করা হয়, তোমার দীন কী?
উত্তরে বল: আমার দীন হলো ইসলাম, যার মানে- আল্লাহর একত্ববাদকে মেনে নিয়ে সম্পূর্ণভাবে তাঁর কাছে আত্মসমর্পণ করা, তাঁর নির্দেশ অনুসরণের মাধ্যমে স্বীকার করা এবং আল্লাহর ইবাদতে অন্য কিছুর অংশীদারিত্ব করা থেকে মুক্ত থাকা এবং যারা তা করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার পদ্ধতি:
যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার নবী কে?
উত্তরে বল, তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতার নাম আবদুল্লাহ এবং দাদার নাম আবদুল মোত্তালিব, প্রপিতামহের নাম হাশিম। আর হাশিম কুরাইশ গোত্রের, কুরাইশগণ আরব- যারা ইবরাহীম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশধর।