hadith book logo

প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য যা জানা একান্ত কর্তব্য

লেখকঃ শাইখ আব্দুল্লাহ ইবন ইবরাহীম আল-কার‘আওয়ী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাকে সঠিক পথ দিয়েছেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পেশ করছি, যার অনুসরণের মধ্যেই রয়েছে যাবতীয় কল্যাণ।

আল্লাহ তা‘আলার খাস রহমত যে তিনি তাঁর এ বান্দাকে দীনি ইলম শিক্ষা করার তাওফীক দিয়েছেন তার জন্য বলি আলহামদুলিল্লাহ। দীনি জ্ঞান অর্জনের তাওফীক হওয়া যেমনি সৌভাগ্যের ব্যাপার তেমনি তা দায়িত্বও বটে। আমার জাতি যারা বাংলা ভাষাভাষী তারাই আমার গুরুত্বের বেশি হকদার। তাদের হিদায়াতের জন্য কিছু করা উচিৎ। পৃথিবীর এক বৃহত্তম জনগোষ্ঠী এ ভাষায় কথা বলে। তাদের সংখ্যা একশত নব্বই মিলিয়ন ছাড়িয়ে যাবে। তাদের মধ্যে রয়েছে সঠিক আকীদা চর্চার অভাব। তাই এ বইটি তাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা। যা আয়তনে ছোট হলেও আকীদার মৌলিক বিষয়সমূহে সমৃদ্ধ।

হিজরি ১৪১৪ সালেই প্রথম এর অনুবাদ করি এবং নিজস্ব প্রচেষ্টায় আমার শ্রদ্ধেয় আব্বাজানের লাইব্রেরি থেকে ছাপানো এবং বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করি।

ইতোমধ্যে এর সমস্ত কপি নিঃশেষ হওয়ায় দ্বিতীয়বারের মত ছাপানোর প্রয়োজনীয়তা অনুভব করি এবং উদ্যোগ গ্রহণ করি। পূর্বের সংস্করণের চেয়ে বর্ধিতভাবে বর্তমান সংস্করণে এর মধ্যকার আয়াতসমূহকে সূরার দিকে নির্দেশ করি, আর হাদীসসমূহকে যে সমস্ত মুল গ্রন্থ থেকে তা নেওয়া হয়েছে তার দিকে নির্দিষ্ট করি। আর কিছু বানানগত ভুল-ত্রুটি শুদ্ধ করি।

আল্লাহ তা‘আলা আমার এ প্রচেষ্টা কবুল করুন এবং হাশরের মাঠে আমার জন্য নাজাতের ওসীলা বানান। আমীন॥

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া