hadith book logo

আল্লাহর ওপর তাওয়াক্কুল গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আবদুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

হাদীস- ১০. আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত…

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«مَنْ قَالَ   يعنِي إذا خَرَج مِنْ بيْتِهِ  : بِسْم اللَّهِ توكَّلْتُ عَلَى اللَّهِ، ولا حوْلَ ولا قُوةَ إلاَّ بِاللَّهِ، يقالُ لهُ هُديتَ وَكُفِيت ووُقِيتَ، وتنحَّى عنه الشَّيْطَانُ»

‘‘যখন কোনো ব্যক্তি নিজ ঘর হতে বের হওয়ার সময় বলে, ‘আল্লাহর নামে (বের হচ্ছি), আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) করলাম। খারাপ বিষয় থেকে ফিরে থাকা আর ভালো বিষয়ে সামর্থ্য রাখা আল্লাহর সাহায্য ব্যতীত সম্ভব নয়।’

তাহলে তাকে বলা হয়, তোমাকে সঠিক পথ দেখানো হলো, তোমার জন্য যথেষ্ট হলো, তোমাকে রক্ষা করা হলো। আর শয়তান তার থেকে দূরে সরে যায়।’’ [আবু দাউদ, তিরমিযী, নাসাই প্রমুখ। আবু দাউদের বর্ণনায় আরো আছে যে, এক শয়তান অন্য শয়তানকে বলে, যে ব্যক্তিকে হিদায়াত দেওয়া হয়েছে, যার জন্য আল্লাহর রহমত যথেষ্ট করা হয়েছে, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে তার ব্যাপারে তোমার করার কী আছে?]