hadith book logo

আল্লাহর ওপর তাওয়াক্কুল গুরুত্ব ও তাৎপর্য

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আবদুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বদা যে সকল দো‘আ করতেন তার মধ্যে একটি হলো:

«اللَّهُم لَكَ أسْلَمْتُ وبِكَ آمنْتُ، وعَلَيْكَ توَكَّلْتُ، وإلَيكَ أنَبْتُ، وبِكَ خاصَمْتُ . اللَّهمَّ أعُوذُ بِعِزَّتِكَ، لا إلَه إلاَّ أنْتَ أنْ تُضِلَّنِي أنْتَ الْحيُّ الَّذي لا تـَمُوتُ، وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوْ تُوْنَ»

দুই. রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ দো‘আতে বলেছেন, আমি আপনার ওপরই তাওয়াক্কুল করলাম। এ কথা থেকে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা ও তার ঘোষণা দেওয়ার গুরুত্ব অনুধাবন করা যায়।

তিন. আমাদের সকলের উচিত দো‘আটি মুখস্থ করে নেওয়া ও সময় সুযোগমত অর্থ বুঝে পাঠ করা।