hadith book logo

রাতে দ্রুত ঘুমানোর উপকারিতা

লেখকঃ আব্দুল্লাহ ইবন জারুল্লাহ আলে জারুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের আদর্শ

রাতের শুরুতে ঘুমানো ও শেষে ঘুম থেকে উঠার উপকারিতা স্বাস্থ্য সচেতন প্রত্যেক ব্যক্তির নিকট স্পষ্ট। রাতের শেষার্ধে ঘুম থেকে উঠা, মিসওয়াক করা, অযু করা ও আল্লাহর তাওফিক মোতাবেক সালাত আদায় করার গুরুত্ব ইসলামে অনস্বীকার্য। এতে শরীর ও মন প্রফুল্ল থাকে, স্বস্তি হাসিল হয়। এতে আরো রয়েছে শারীরিক ব্যায়াম। ইবাদাতের সাওয়াব তো আছেই, এভাবে ঘুম ও রাত জাগার ফলে মুসলিমের অন্তর ও শরীর সতেজ থাকে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ হয়। কারণ, এতে শরীর যেমন প্রয়োজনীয় ঘুম পূর্ণ করে, অনুরূপ অতিরিক্ত ঘুমের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ও রাত জাগা ছিল পরিমিত ও নিয়মতান্ত্রিক। যখন ঘুমের প্রয়োজন হত ডান কাত হয়ে ঘুমিয়ে নিতেন। ঘুমের আযকার আদায় করতেন। তিনি কখনো খাদ্য-পানীয় দ্বারা উদর পূর্ণ করতেন না। তিনি মাটির ওপর শয়ন করতেন না, অনুরূপ উঁচু বিছানাও গ্রহণ করতেন না। তার বিছানা ছিল চামড়ার। তিনি বালিশের ওপর শয়ন করতেন, কখনো গালের নিচে হাত রাখতেন।