hadith book logo

রাতে দ্রুত ঘুমানোর উপকারিতা

লেখকঃ আব্দুল্লাহ ইবন জারুল্লাহ আলে জারুল্লাহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ঘুমের উপকারিতা

ঘুমের দু’টি প্রধান উপকার:

এক. ঘুমের ফলে দিনের ব্যস্ততা শেষে স্বস্তি হাসিল হয়, বিরক্তি ও আলস্য দূর হয়।

দুই. ঘুমের ফলে খাদ্য হজম হয় এবং পেটে বিদ্যমান বিভিন্ন খাদ্যে সুন্দরভাবে মিশ্রণ ঘটে। কারণ শরীরের উষ্ণতা ঘুমন্ত অবস্থায় পেটে জমা হয় ও হজম শক্তি বৃদ্ধি করে। তাই আমরা দেখি ঘুমন্ত ব্যক্তির দেহের বহিরাংশ ঠাণ্ডা থাকে, ফলে তার অতিরিক্ত পোশাকের প্রয়োজন হয়। [যাদুল মায়াদ: (৪/২৩৯-২৪০)।]