hadith book logo

কল্যাণ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরে সহযোগিতা করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. কোন অপরিচিত দল বা ব্যক্তিকে দেখলে তার পরিচয় জানতে চাওয়া ভাল কাজ।

দুই. নারীটি যেহেতু হজ করার ক্ষেত্রে শিশুটিকে সাহায্য করবে এ জন্য সে তার হজের সওয়াবও লাভ করবে। অতএব বুঝা গেল, ভাল কাজে সহযোগিতা করলে সহযোগিতাকারী অবশ্যই সেই কাজটি করার সওয়াব লাভ করবে।

তিন. অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা হজ করলে হজটি নফল হজ হিসাবে আদায় হবে।

চার. শিশুরা যদি ইহরাম বেঁধে হজ শুরু করে তবে তাকে হজের সব কার্যক্রম অবশ্যই পালন করতে হবে। অধিকাংশ ইমামগণ এ মতই দিয়েছেন। তবে ইমাম আবু হানীফা রহ. বলেছেন, এ অবস্থায় শিশুর জন্য হজের সকল কাজ সম্পাদন করা জরুরী নয়। কারণ সে আদিষ্ট নয়। ইমাম ইবনু তাইমিয়া ও ইবনুল কায়্যিম রহ. এ মতের পক্ষে রায় দিয়েছেন।

পাঁচ. যখনই মানুষ জ্ঞান অর্জনের সুযোগ পাবে তখনই সে সেই সুযোগ গ্রহণ করবে। যেমন সাহাবী মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখার পর সাথে সাথে মাসআলা জিজ্ঞেস করে নিয়েছেন। এমনিভাবে কোন আলেমের দেখা হলে তার থেকে জ্ঞান অর্জন করার সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না।