hadith book logo

কল্যাণ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরে সহযোগিতা করা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. আল্লাহর পথে জিহাদে অংশ গ্রহণ করার গুরুত্ব ও ফজিলত প্রমাণিত হল।

দুই. আল্লাহর পথে জিহাদের উপকরণ হল, যানবাহন, খাদ্য-খাবার ও অস্ত্র।

তিন. যে ব্যক্তি অন্যকে জিহাদে অংশ নিতে সহযোগিতা করবে সে জিহাদে অংশ নেয়ার সওয়াব পাবে।

চার. জিহাদে অংশ গ্রহণকারীকে দুভাবে সহযোগিতা করা যায়। প্রথমত: তাকে উপকরণ দিয়ে দ্বিতীয়ত: তার অনুপস্থিতিতে তার পরিবার-পরিজনের দেখা শুনা করে। যে কোন প্রকারের সহযোগিতাই করা হোক না কেন সহযোগিতাকারী জিহাদে সরাসরি অংশ না নিয়েও জিহাদের পূর্ণ সওয়াব পেয়ে যাবে।

পাঁচ. এমনিভাবে যে কোন ভাল কাজে সাহায্য সহযোগিতা করা হবে, সাহায্যকারী সেই কাজটি নিজে সম্পাদন না করেও তা করার সওয়াব অর্জন করতে পারে। যেমন কোন ব্যক্তি মাদরাসায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করল না। কিন্তু মাদরাসার ছাত্রদের কিতাব, পোশাক, খাবার, টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করল। উক্ত ব্যক্তি মাদরাসায় ধর্মীয় শিক্ষা অর্জনের সওয়াব পেয়ে যাবে।