১
কল্যাণ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরে সহযোগিতা করা
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
আয়াত থেকে শিক্ষা ও মাসায়েল :
এক. সকল সৎকর্মে ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করা ফরজ করা হয়েছে। এমনিভাবে পাপাচার ও শরীয়তের সীমা লঙ্ঘনের ক্ষেত্রে সহযোগিতা করা নিষিদ্ধ করা হয়েছে।
দুই. যে সৎকর্মটি সম্পাদন করা ওয়াজিব তাতে সহযোগিতা করাও ওয়াজিব। আর যে সৎকর্মটি করা সুন্নাত, তাতে সহযোগিতা করাও সুন্নাত।
আল্লাহ তাআলা বলেন:
(আরবি)
আসরের কসম! অবশ্যই মানুষ ক্ষতিতে নিপতিত। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। (সূরা আল আসর)