১
আন্তঃধর্মীয় সংলাপ ইসলামী দৃষ্টিভঙ্গি
লেখকঃ ড. মোঃ আবদুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
বিশ্বায়নের এ যুগে বিভিন্ন ধর্মের অস্তিত্ব লক্ষণীয়। সামাজিক, অথনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ ব্যবসা-বাণিজ্য, সভা-সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে মানুষ পরস্পরের কাছে আসছে, একত্রিত হচ্ছে ও একসঙ্গে কথাবার্তা বলছে। মানুষের দৈনন্দিন জীবন-যাপন যেমন সহজতর হয়ে উঠছে, তেমনি বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ইত্যাদির মাঝে মতপার্থক্য দ্বন্দ্ব, সংঘাত ও পরমত অসহিষ্ণুতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি অবসানপূর্বক পারস্পরিক অনুপম পরিবেশ সৃষ্টির অনন্য মাধ্যম হল সংলাপ; যার মাধ্যমে পরস্পরের ভুল বুঝাবুঝির অবসান হয়ে মনে সংকীর্ণতা দূর করে সম্পর্ক সুদৃঢ় করা যায়। ফলে বিভিন্ন মহলে আন্তঃধর্মীয় সংলাপের প্রতি ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আন্তঃধর্মীয় সংলাপ (Inter Religion Dialogue) ও আন্তঃধর্মীয় সম্প্রীতি (Inter Religion Harmony) সাম্প্রতিক বিশ্বের একটি বহুল আলোচিত বিষয়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, নিরাপদ সহাবস্থান, বিশ্বজনীন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আন্তঃধর্মীয় সংলাপ পরিচিতি, গুরুত্ব, তাৎপর্য এবং এ সম্পর্কে আল-কুরআনের দিক নিদের্শনা তুলে ধরা হয়েছে।