hadith book logo

জুমু‘আর দিনের বিধান

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

জুমু‘আর দিনের বিদআত

বিভিন্ন মুসলিম দেশে এবং বিভিন্ন এলাকায় মুসলিমদের মধ্যে জুমু‘আর দিন নানান ধরনের বিদআতের প্রচলন রয়েছে। এ ব্যাপারে বর্তমান ও পূর্বের আলেমগণ তাদের লিখনিতে বিভিন্নভাবে উম্মতকে সতর্ক করেছেন এবং বিদআত থেকে বেঁচে থাকার দাওয়াত দিয়েছেন। আমরা আমাদের এ বইয়ে কিছু বিদআত ও ভুল-ভ্রান্তি তুলে ধরবো যাতে মুসলিমরা এ সব বিদআত থেকে ফিরে আসে এবং সঠিক দ্বীনের উপর আমল করে।

এক- শরীয়ত নিষিদ্ধ বিষয়গুলো দ্বারা সাজ-সজ্জা অবলম্বন করা: যেমন দাড়ি সেভ করা, স্বর্ণ-অলংকার পরিধান করা, রেশমি কাপড় পরিধান করা, কালো খেজাব ব্যবহার করা ইত্যাদি।

দুই- জুম‘আর দিন মসজিদে যাওয়ার পূর্বে কাউকে দিয়ে স্থান দখল করার জন্য জায়নামায পাঠিয়ে দেয়া।

তিন-খুতবার মাঝখানে অথবা দ্বিতীয় খুতবার সময় নফল সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাওয়া।

চার-অনেক মানুষকে দেখা যায় ইমামের খুতবা দেয়ার সময় মসজিদে প্রবেশ করলে, তখন তাহিয়্যাতুল মসজিদ দুই রাকআত সালাত আদায় না করে বসে পড়ে। এটি সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী। সুন্নত হল, ইমামের খুতবা অবস্থায়ও দুই রাকআত তাহিয়্যাতুল মসজিদ সালাত আদায় করে নেবে।

৫- দু‌‘আর সময় ইমামের হাত উঠানো এবং ইমামের দু’আর সময় মুক্তাদিদের হাত উঠানো।

৬- জামা’আতে জুমু‘আর সালাত আদায়ের পর এককভাবে আবার জুমু‘আর সালাত আদায় করা।

৭-সালাতের সালাম ফিরানোর একে অপরের সাথে মুসাফাহা করা এবং কোলাকুলি করা।