hadith book logo

জুমু‘আর দিনের বিধান

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

খতীবের জন্য উপদেশ ও খতীব হওয়ার যোগ্যতা

এক- খুতবা দেয়া দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই যেন লক্ষ্য হয়।

দুই- খতীবকে অবশ্যই আখলাকে হাসানা- সুন্দর চরিত্রের- অধিকারী হতে হবে এবং ইসলামী শরীয়তের অনুসারী হতে হবে।

তিন- মানুষকে যে সব বিষয়ে ওয়াজ করবেন তার উপর নিজে আমল করার চেষ্টা করবে।

চার- তাকে অবশ্যই সহীহ আকীদা সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। যাতে আকীদা গত কোন বিষয়ে তার পদস্খলন না হয় এবং তার থেকে কোন খারাপ আকীদা মানুষের মধ্যে প্রসারিত না হয়।

পাঁচ- হাদিস সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কোন হাদিসটি সহীহ এবং কোন হাদিসটি দুর্বল বা বানোয়াট সে সম্পর্কে সম্যক ধারণা থাকা খুবই জরুরি। যাতে তার খুতবা দুর্বল ও বানোয়াট হাদিস প্রচারের মাধ্যম না হয়।

ছয়- ইবাদত, মুয়ামালাত এবং আখলাকী বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে সব হাদিস প্রমাণিত সে সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে।

সাত- আরবী ভাষা সম্পর্কে জানা থাকতে হবে। বিশুদ্ধভাবে আরবী ভাসা পড়তে, বুঝতে এবং লিখতে জানতে হবে।