hadith book logo

বিশ্ব বাবা দিবস ইসলামী দৃষ্টিকোণ

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

বিভিন্ন দেশে বাবা দিবস:

আমেরিকায় বাবা দিবস পালিত হয় জুন মাসের তৃতীয় রবিবার। তাদের সাথে এ তারিখে বাবা দিবস পালন করে কানাডা, বাহামা, বুলগেরিয়া, চিলি, কলম্বিয়া, কোষ্টারিকা, কিউবা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, গ্রীস, গায়ানা, হংকং, ভারত, আয়ারল্যান্ড, জ্যামাইকা, জাপান, মাল্টা, মরিসাস, মেক্সিকো, নেদারল্যান্ড, পানামা, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, সিঙ্গাপুর শ্লোভাকিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সুইজারল্যান্ড, ত্রিনিদাদ, তুরস্ক, ইংল্যান্ড, ভেনিজুয়েলা, জিম্বাবুয়ে ও বাংলাদেশের আমেরিকান ভক্ত কিছু মানুষ।

কিন্তু অন্যান্য দেশে এ দিবস পালনে কিছু ব্যতিক্রম দেখা যায়।

যেমন মার্চ মাসের ১৯ তারিখে বাবা দিবস পালন করে বলিভিয়া, ইটালী, হন্ডুরাস, পর্তুগাল ও স্পেন।

মে মাসের ৮ তারিখে বাবা দিবস পালন করে দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে জুন মাসের প্রথম রবিবার বাবা দিবস পালন করে লিথুয়ানিয়া। ডেনমার্কে বাবা দিবস পালন করা হয় ৫ই জুনে। আর জুন মাসের দ্বিতীয় রবিবার বাবা দিবস পালন করে অষ্ট্রিয়া, ইকুয়েডর ও বেলজিয়াম। ১৭ই জুন বাবা দিবস পালন করা হয় এলসালভেদর ও গুয়েতেমালায়। আর নিকারাগুয়া, পোল্যান্ড ও উগান্ডা ২৩ শে জুন বাবা দিবস পালন করে। দক্ষিণ আমেরিকার উরুগুয়ে জুলাই মাসের দ্বিতীয় রবিবার পালন করে বাবা দিবস। ডোমিনিক রিপাবলিক জুলাই মাসের শেষ রবিবার পালন করে বাবা দিবস। ব্রাজিল বাবা দিবস পালন করে আগষ্ট মাসের দ্বিতীয় রবিবার। আগষ্টের ৮ তারিখ বাবা দিবস পালন করে তাইওয়ান ও চীন। আর্জেন্টিনা বাবা দিবস পালন করে ২৪ আগষ্ট। অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাবা দিবস পালন করে সেপ্টেম্বর মাসের প্রথম রবিবার। এই মাসের পূর্ণিমায় বাবা দিবস পালন করে নেপাল। পশ্চিম ইউরোপের দেশ লুক্সেমবার্গ বাবা দিবস পালন করে ৫ অক্টোবর। আর অক্টোবর মাসের দ্বিতীয় রবিবার বাবা দিবস পালন করে এস্তোনিয়া, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন। এশিয়ার আরেকটি দেশ থাইল্যান্ড বাবা দিবস পালন করে ৫ ডিসেম্বর।