hadith book logo

নামাযে আমরা কীভাবে দু‘আ করব

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

দু’সিজদার মধ্যখানে

দু’সিজদার মধ্যখানে অনেক গুরুত্বপূর্ণ দু‘আ রয়েছে। অনেক মুসল্লী একটি সিজদা দিয়ে বসার সাথে সাথেই দ্বিতীয় সিজদায় চলে যান। অথচ নবী ﷺ যতক্ষণ সিজদায় থাকতেন, ততক্ষণ দু’সিজদার মাঝখানে বসতেন এবং অতি গুরুত্বপূর্ণ দু‘আ পাঠ করতেন। আমাদেরও এগুলো আমল করা উচিত।

১. দু’সিজদার মধ্যখানে নবী ﷺ অতি জরুরি পাঁচটি জিনিসের দু‘আ করতেন :

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ

উচ্চারণ : আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া‘আ-ফিনী ওয়ার যুক্বনী।

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমাকে হেদায়াত দান করুন, আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে রিযিক দান করুন। [আবু দাউদ, হা/৮৫০; তিরমিযী, হা/২৮৪; মুসনাদে আহমাদ, হা/২৮৯৭; বায়হাকী, হা/২৫৮৪; মিশকাত, হা/৯০০।]

২. দু’সিজদার মধ্যখানে কোন কোন সময় নবী ﷺ বার বার ক্ষমা চাইতেন :

رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ

উচ্চারণ : রবিবগ ফিরলী, রবিবগ ফিরলী ।

অর্থ : হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। [আবু দাউদ, হা/৮৭৪; নাসাঈ, হা/১০৬৯; ইবনে মাজাহ, হা/৮৯৭; মুসনাদে আহমাদ, হা/২৩৪২৩; মিশকাত, হা/১২০০।]

এবার দ্বিতীয় সিজদা দেয়ার পর- এভাবেই আল্লাহর ধ্যান ও খেয়ালে বাকী রাক‘আতগুলোও পড়তে হবে।