hadith book logo

রোযা বা সাওম

লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

ই‘তেকাফে প্রবেশ

রমযানের শেষ দশকে ই‘তেকাফকারীর জন্য, বিশ তারিখের সূর্যাস্তের পূর্বেই ই‘তেকাফস্থলে প্রবেশ করা উত্তম। কেননা ই‘তেকাফের মূল লক্ষ্য লাইলাতুল ক্বদরের অনুসন্ধান, যা শেষ দশকের বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। আর একুশতম রাত এরই অন্তর্ভুক্ত। তবে ফজরের নামাযান্তেও ইতিকাফে প্রবেশ করা যেতে পারে। এ মর্মে আয়শা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদীস বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে।