hadith book logo

রোযা বা সাওম

লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

লাইলাতুল ক্বদর তালাশ করা

রমযানের শেষ দশ দিনে ‘লাইলাতুল ক্বদর’ তালাশ করা মুস্তাহাব তবে তা বেজোড় রজনীতে হওয়া প্রায় নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমরা ‘লাইলাতুল ক্বদর’ তালাশ করো রমযানের শেষ দশকের বেজোড় রজনীগুলোতে।’ তিনি আরো বলেন, ‘‘তোমরা রমযানের শেষ দশকে ‘লাইলাতুল ক্বদর’ তালাশ করো।’’ সে হিসেবে রমযানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখে ‘লাইলাতুল ক্বদর’ হওয়ার সম্ভাবনা আছে। লাইলাতুল ক্বদর পাওয়ার উত্তম পদ্ধতি হল রমযানের শেষ দশ দিন ই'তেকাফে কাটানো এবং শেষ দশকের প্রতিটি রাত ইবাদতের মাধ্যমে যাপন করা। লাইলাতুল ক্বদরে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত দুআ -আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুউন কারীমুন তুহিববুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী- [হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ কর, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো।