১
রোযা বা সাওম
লেখকঃ মুহাম্মদ শামসুল হক সিদ্দিক • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
যাদের ওপর ফিতরা ওয়াজিব
ঈদের দিন ও রাতে খরচের অতিরিক্ত ফিতরা দেয়ার মত সম্পদ যার থাকবে তার ওপর ফেতরা ওয়াজিব হবে। নিজের ও যাদের খোরপোশের দায়িত্ব তার ওপর অর্পিত, সবার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ‘সা- দুই কেজি চল্লিশ গ্রাম- খেজুর বা এক সা‘ যব যাকাতুল ফিতর ফরয করেছেন। মুসলমান গোলাম-আযাদ, নারী-পুরুষ, ছোট-বড়, সবার ওপর ফরয করেছেন এবং ঈদগাহে যাওয়ার পূর্বে এটা আদায় করার আদেশ প্রদান করেছেন। (মুসলিম)