hadith book logo

সালাত বর্জনকারীর বিধান

লেখকঃ মুহাম্মদ ইবন সালেহ আল-‘উসাইমীন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা তাঁর প্রশংসা করি তাঁর নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা কর আর আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। সুতরাং আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই আর যাকে তিনি পথহারা করেন তাকে পথ প্রদর্শনকারীও কেউ নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই তিনি একক তাঁর কোনো শরীক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল; আর তাঁর পরিবার-পরিজন সাহাবীগণ এবং কিয়ামতের দিন পর্যন্ত যারা তাঁদের যথাযথ অনুসরণ করেন তাদের ওপর শান্তি বর্ষিত হউক।

অতঃপর……

আধুনিককালে এমন অনেক মুসলিম রয়েছে যারা সালাতের ব্যাপারে অমনোযোগী থাকে এবং তাকে বিনষ্ট করে এমনকি তাদের একটি অংশ অলসতা ও অবহেলা করে তা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে।

আর যখন এই বিষয়টি এমন একটি জটিল সমস্যা যে সমস্যার দ্বারা আজকের জনগণ জর্জরিত এবং ইসলামী উম্মাহর আলিম ও ইমামগণ প্রাচীন কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত তার ব্যাপারে মতবিরোধ করে আসছেন তখন আমি এই বিষয়ে যথসম্ভব কিছু একটা লেখার ইচ্ছা পোষণ করেছি।

আর আলোচনাটি দুইটি পরিচ্ছেদে সংক্ষিপ্তভাবে বর্ণিত হবে:

প্রথম পরিচ্ছেদ: সালাত বর্জনকারীর বিধান প্রসঙ্গে

দ্বিতীয় পরিচ্ছেদ: সালাত বর্জনের কারণে অথবা অন্য কোনো কারণে মুরতাদ (ইসলাম ত্যাগকারী) হওয়ার পরিপ্রেক্ষিতে প্রযোজ্য বিধানাবলী প্রসঙ্গে।

আমরা আল্লাহ তা‘আলার কাছে প্রার্থনা করি যাতে আমারা এই ব্যাপারে সঠিক বিষয়টি তুলে ধরতে পারি।