hadith book logo

সালাত শিক্ষা

লেখকঃ ড. আব্দুল্লাহ ইবন আহমাদ আলী আয-যাইদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

সুন্নাত সালাত

সফর ছাড়া বাড়ীতে অবস্থান কালে বারো রাকাত সুন্নাত সালাত নিয়মিত আদায় করা সকল মুসলিম নর নারীর জন্য মুস্তাহাব। আর তা হলো যোহরের পূর্বে চার রাকাত ও পরে দু’রাকাত। মাগরিবের পরে দু’রাকাত। এশার পর দু’ রাকাত ও ফজরের আগে দু’রাকাত।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় যোহর, মাগরিব ও এশার সুন্নাত ছেড়ে দিতেন। তবে ফজরের সুন্নাত ও বিতরের সালাত সফর অবস্থায়ও নিয়মিত আদায় করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তা‘আলা বলেছেন:

﴿لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ﴾ [ الاحزاب : ٢١ ]

“নিশ্চয় আল্লাহর রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদশ।” [সূরা আল-আহযাব, আয়াত: ২১]

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«صَلُّوا كَما رَأَيْتُمُوني أُصَلِّي»

“তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছ ঠিক সেভাবে সালাত পড়”। [সহীহ বুখারী।]

আল্লাহই তাওফীক দাতা।

وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين .

আমীন