hadith book logo

সালাত শিক্ষা

লেখকঃ ড. আব্দুল্লাহ ইবন আহমাদ আলী আয-যাইদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

الحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله صلى الله عليه وسلم، وعلى آله وصحبه أجمعين، أما بعد :

সালাত সম্পর্কে যে সকল বই-পুস্তক লেখা হয়েছে, আমি তা একত্রিত করার প্রয়াস পাই। অতঃপর আমি যে বিষয়টি উপলব্ধি করি তা হলো, যেসব কিতাব সালাত সম্পর্কে লিখিত হয়েছে তার মধ্যে প্রায় সবগুলোই বিশেষ বিশেষ দিকের ওপর গুরুত্বারোপ করে লিখিত হয়েছে। উদাহরণত এ বইগুলোর কোনটি সালাতের বিবরণ লিখিত হয়েছে, যার মধ্যে সালাতের ফযীলত ও গুরুত্বের বর্ণনা স্থান পায় নি। আবার কোনটি দ্বান্দ্বিক মাসায়েলের আলোচনায় ভরে দেওয়া হয়েছে, যা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আদৌ প্রযোজ্য নয়। তাই আমি এমনসব মাসআলা সংকলন করতে মনস্থ করেছি যেগুলো বাস্তবে প্রয়োগ করা মুসলিমের জন্য অপরিহার্য। কুরআন-সুন্নাহ’র দলীলসমৃদ্ধ করে, দ্বান্দ্বিক মাসায়েলগুলো অনুল্লেখ রেখে এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেণের আশ্রয়ে না গিয়ে সহজ-সরলভাবে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছি, যাতে সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ এ বইটি সর্বজন সমাদৃত হয় এবং বিদেশী ভাষায় অনুবাদের উপযোগী হয়। আল্লাহর নিকট প্রার্থনা তিনি যেন আমার এই শ্রমকে ফলপ্রসু করেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, কবুলকারী। আর তিনিই একমাত্র তাওফীকদাতা।

ড. আব্দুল্লাহ ইবন আহমাদ আলী আয-যাইদ

রিয়াদ, তারিখ ১/১/১৪১৪ হিজরী