hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ১১০৭

৮. সিয়াম অধ্যায়

جمع الحديث

৪/১৯ পরিচ্ছেদঃ

পরকালের কাজে প্রতিযোগিতা করা এবং বরকতময় জিনিস অধিক কামনা করার বিবরণ

আল্লাহ তাআলা বলেন, (আরবি) অর্থাৎ, এ ব্যাপারে (জান্নাত লাভের জন্য) প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। (সূরা মুত্বাফফিফীন ২৬ আয়াত)
১১০৭
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللهُ تَعَالَى عَنْهُمَا، أَنّ النَّبِيَّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لَمْ يَكُنْ يَتَوَخَّى فَضْلَ يَوْمٍ عَلَى يَوْمٍ بَعْدَ رَمَضَانَ إِلا يَوْمَ عَاشُورَاءَ
ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) রমযানের সিয়ামের পর আশুরার দিন ছাড়া কোন দিনকে অন্য দিন অপেক্ষা মাহাত্ম্যপূর্ণ মনে করতেন না।’ (ত্বাবারানী আওসাত্ব ২৭২০, সহীহ তারগীব ১০০৬)