hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ১১২১

৮. সিয়াম অধ্যায়

جمع الحديث

৪/২১ পরিচ্ছেদঃ

আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

আল্লাহ তাআলা বলেন, (আরবি) অর্থাৎ, ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ে না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ ক’রে দেবেন। নিশ্চয় তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার ৫৩ আয়াত) তিনি আরো বলেন, (আরবি) অর্থাৎ, আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত) আরো অন্য জায়গায় তিনি বলেন, (আরবি) অর্থাৎ, নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়। (সূরা ত্বাহা ৪৮ আয়াত) আল্লাহ তাআলা বলেন, (আরবি) অর্থাৎ, আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। (সূরা আ'রাফ ১৫৬ আয়াত)
১১২১
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وَعَنْ أَبي اليَقَظَانِ عَمَّارِ بن يَاسِرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ : مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم رواه أَبُو داود والترمذي وقالحديث حَسَنٌ صَحِيْحٌ
আবুল ইয়াক্বাযান আম্মার ইবনে ইয়াসির (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘যে ব্যক্তি সন্দেহের দিনে সিয়াম রাখল, সে অবশ্যই আবুল কাসেম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নাফরমানী করল।’ (আবূ দাঊদ ২৩৩৬, তিরমিযী ৬৮৬, হাসান সহীহ)