hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ১১৫

১. ঈমান অধ্যায়

جمع الحديث

১/১৫ পরিচ্ছেদঃ

তাকদীরের প্রতি ঈমান

১১৫
হাদিস সম্ভার
সহিহ হাদিস
ইরবায বিন সারিয়াহ সুলামী (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “আমি আল্লাহর নিকট তাঁর লওহে মাহফূযে লিখিত তখনও সর্বশেষ নবী, যখন আদম কাদা অবস্থায় পড়ে ছিলেন। আর এর তাৎপর্য এই যে, (আমার নবুঅতের প্রথম বিকাশ ঘটে) আমার পিতা ইব্রাহীমের দুআ, ঈসার তাঁর কওমকে দেওয়া সুসংবাদ এবং আমার আম্মার দেখা সেই স্বপ্নের মাধ্যমে, যাতে তিনি তাঁর নিকট থেকে এমন জ্যোতি বের হতে দেখেন যা, শামদেশের অট্টালিকাসমূহকে আলোকিত করেছিল। (আহমদ ১৭১৬৩নং)