hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ১৩২২

১১. জানাযা অধ্যায়

جمع الحديث

৪/২২ পরিচ্ছেদঃ

আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য

আল্লাহ তাআলা (মুসা (আঃ) -এর অনুসারী) এক নেক বান্দার ব্যাপারে সংবাদ দিয়ে বলেন, (আরবি) অর্থাৎ, আমি আমার ব্যাপার আল্লাহকে সোপর্দ করছি। নিশ্চয় আল্লাহ তার দাসদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। অতঃপর আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি ফিরআউন সম্প্রদায়কে গ্রাস করল। (সূরা গাফির ৪৪-৪৫ আয়াত)
১৩২২
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَن عَائِشَة رَضِيَ اللهُ عَنْهُا قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا مِنْ مَيتٍ يُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ المُسْلِمِينَ يَبْلُغُونَ مِئَةً كُلُّهُمْ يَشْفَعُونَ لَهُ إِلاَّ شُفِّعُوا فِيهِرواه مسلم
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে মৃতের জানাযার নামায একটি বড় জামাআত পড়ে, যারা সংখ্যায় একশ’ জন পৌঁছে এবং সকলেই তার ক্ষমার জন্য সুপারিশ করে, তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হয়।” (মুসলিম ২২৪১)
অন্য এক বর্ণনায় আছে, “তাকে ক্ষমা করে দেওয়া হয়।” (সহীহ ইবনে মাজাহ ১২০৯)