hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ১৭০১

১৭. হক ও অধিকার অধ্যায়

جمع الحديث

১/১ পরিচ্ছেদঃ

ঈমান অধ্যায় তাওহীদ ও শিরক বিষয়ক হাদীসসমূহ

১৭০১
হাদিস সম্ভার
সহিহ হাদিস
و عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ خَرَجْتُ ذَاتَ يَوْمٍ فَأَتَيْتُ رَسُوْلَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلاَ أُخْبِرُكُمْ بِأَبْخَلَ النَّاسِ قَالُوْا بَلَى يَا رَسُولَ اللهِ قَالَ مَنْ ذُكِرَت عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ فَذَلِكَ أَبْخَلَ النَّاسِ
আবূ যার্র (রাঃ)থেকে বর্ণিতঃ
একদা বের হয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট এলাম। তিনি বললেন, “তোমাদেরকে কি বলে দেব না, সবচেয়ে বড় বখীল কে?” সকলে বলল, ‘অবশ্যই হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, “যার নিকট আমার নাম উল্লেখ করা হল, অথচ সে (আমার নাম শুনেও) আমার প্রতি দরূদ পড়ল না, সেই হল সব চাইতে বড় বখীল।” (ইবনে আবী আস্বেম, সহীহ তারগীব ১৬৮৪ নং)