১৭১৬
হাদিস সম্ভারوَعَن أَسْمَاءَ بِنتِ أَبي بَكرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَتْ : قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشرِكَةٌ في عَهْدِ رسولِ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فاسْتَفْتَيْتُ رَسُولَ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قُلْتُ : قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ رَاغِبَةٌ أفَأصِلُ أُمِّي ؟ قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ متفقٌ عليه
আসমা বিন্তে আবূ বাক্র সিদ্দীক (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) এর যুগে আমার অমুসলিম মা আমার কাছে এল। আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞেস করলাম; বললাম, ‘আমার মা (ইসলাম) অপছন্দ করা অবস্থায় (আমার সম্পদের লোভ রেখে) আমার নিকট এসেছে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব কি?’ তিনি বললেন, “হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক বজায় রাখ।” (বুখারী ২৬২০, ৩১৮৩, ৫৯৭৯, মুসলিম ২৩৭১-২৩৭২ নং)