hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ১৭৯

৩. নিয়ত অধ্যায়

جمع الحديث

১/২ পরিচ্ছেদঃ

মহান আল্লাহ্‌র গুণাবলী

১৭৯
হাদিস সম্ভার
সহিহ হাদিস
জুন্দুব ইবনে আব্দুল্লাহ ইবনে সুফয়ান (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি শোনাবে, আল্লাহ তা শুনিয়ে দিবেন। আর যে ব্যক্তি দেখাবে, আল্লাহ তা দেখিয়ে দিবেন।” (বুখারী ৬৪৯৯, মুসলিম ৭৬৬৭-৭৬৬৮নং, মুসলিম ইবনে আব্বাস থেকেও বর্ণনা করেছেন।)
** ‘যে ব্যক্তি শোনাবে’ অর্থাৎ যে তার আমলকে মানুষের সামনে প্রদর্শনের জন্য প্রকাশ করবে। ‘আল্লাহ তা শুনিয়ে দিবেন’ অৰ্থাৎ কিয়ামতের দিনে (সৃষ্টির সামনে সে কথা জানিয়ে) তাকে লাঞ্চিত করবেন। ‘যে ব্যক্তি দেখবে’ অর্থাৎ যে ব্যক্তি মানুষের সামনে স্বকৃত নেক আমল প্রকাশ করবে যাতে সে তাদের নিকট সম্মানার্হ হয়। ‘আল্লাহ তা দেখিয়ে দিবেন’ অর্থাৎ, সৃষ্টির সম্মুখে তার গুপ্ত উদ্দেশ্যের কথা ব্যক্ত (করে অপমানিত) করবেন।