hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ২৪১

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/৬ পরিচ্ছেদঃ

বৈধ অসীলা

২৪১
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وعَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَارِبُوا وَسَدِّدُوا وَاعْلَمُوا أَنَّهُ لَنْ يَنْجُوَ أَحَدٌ مِنْكُمْ بعَمَلِهِ قَالُوْا : وَلا أَنْتَ يَا رَسُولَ الله ؟ قَالَ وَلاَ أنا إلاَّ أنْ يَتَغَمَّدَنِيَ الله برَحمَةٍ مِنهُ وَفَضْلٍ رواه مسلم
আবূ হুরাইরাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমরা (হে মুসলমানেরা!) (দ্বীনের ব্যাপারে) মিতাচারিতা অবলম্বন কর এবং সোজা হয়ে থাক। আর জেনে রাখ যে, তোমাদের মধ্যে কেউই স্বীয়কর্মের দ্বারা (পরকালে) পরিত্রাণ পাবে না।” সাহাবীগণ বললেন, ‘হে আল্লাহর রসূল! আপনিও নন?’ তিনি বললেন, “আমিও নই। তবে আল্লাহ আমাকে তাঁর অনুগ্রহে ও দয়াতে ঢেকে রেখেছেন।” (মুসলিম ৭২৯৫নং)
• উলামাগণ বলেন, ‘ইস্তিক্বামাত’ বা আল্লাহর দ্বীনে অটল থাকার অর্থ হলঃ সর্ব কাজে নিরবিচ্ছিন্নভাবে তার আনুগত্য করা। এটি একটি ব্যাপকার্থবোধক শব্দ। এটি হল সকল কাজের জন্য এক সুন্দর নীতি। আর আল্লাহই তওফীকদাতা।