hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ২৮১

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/৯ পরিচ্ছেদঃ

মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মহা সুপারিশ

২৮১
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وَعَن عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ : قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَا رَسُولَ اللهِ وَاللهِ إنِّي لأُحِبُّكَ فَقَالَ انْظُرْ مَاذَا تَقُولُ ؟ قَالَ : وَاللهِ إنِّي لأُحِبُّكَ ثَلاَثَ مَرَّات فَقَالَ إنْ كُنْتَ تُحِبُّنِي فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافاً فإنَّ الفَقْرَ أسْرَعُ إِلَى مَنْ يُحِبُّني مِنَ السَّيْلِ إِلَى مُنْتَهَاهُ رواه الترمذي و قَالَ حديث حسن
আব্দুল্লাহ ইবনে মুগাফফালথেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলল, ‘হে আল্লাহর রসূল! আল্লাহর কসম! আমি নিঃসন্দেহে আপনাকে ভালবাসি।’ তিনি বললেন, “তুমি যা বলছ তা চিন্তা করে বল।” সে বলল, ‘আল্লাহর কসম! আমি নিঃসন্দেহে আপনাকে ভালবাসি’। এরূপ সে তিনবার বলল। তিনি বললেন, “যদি তুমি আমাকে ভালবাসো, তাহলে দারিদ্রের জন্য বর্ম প্রস্তুত রাখো। কেননা, যে আমাকে ভালবাসবে স্রোত তার শেষ প্রান্তের দিকে যাওয়ার চাইতেও বেশি দ্রুতগতিতে দারিদ্র্য তার নিকট আগমন করবে।” (তিরমিযী ২৩৫০, সিলসিলাহ সহীহাহ ২৮২৭নং)