৩১৬
হাদিস সম্ভারعَنْ مُغَفَّلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يقولُ ربُّكُمْ تَبَارَكَ وَتَعَالَى: يَا اِبنَ آدَمَ تفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأ قَلْبَكَ غِنًى وَأَمْلَأ يَدَيْكَ رِزْقًا يَا اِبْنِ آدَمَ لَا تُبَاعِدْ مِنِّي فأمْلأ قَلبَك فقرًا وأملأ يَدَيْكَ شُغْلاً
মা’কাল বিন ইয়াসার (রাঃ)থেকে বর্ণিতঃ
কর্তৃক বর্ণিত আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের প্রতিপালক বলেন, ‘হে আদম সন্তান! আমার ইবাদতে নিরত হও, আমি তোমার হৃদয়কে ধনবত্তায় এবং উভয় হাতকে রুযীতে ভরে দেব। হে আদম সন্তান! আমার নিকট থেকে দূরে সরে যেয়ো না। নচেৎ তোমার হৃদয়কে অভাব দিয়ে এবং উভয় হাতকে কর্মব্যস্ততা দিয়ে ভরে দেব।” (হাকেম ৭৯২৬, ত্বাবারানী ১৬৮৯৪, সিলসিলাহ সহীহাহ ১৩৫৯নং)